শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

গ্যাসের দাম বেড়ে এক চুলা ৭৫০ এবং দুই চুলা ৮০০ টাকা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৯৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ;

দুই দফায় গ্যাসের দাম ২২ দশমিক ৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত। সিএনজিসহ প্রায় সকল গ্রাহকেরই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এক চুলা ১ মার্চ থেকে ৭৫০টাকা, ১ জুনে ৯০০টাকা এবং দুই চুলা ১ মার্চে ৮০০ ও ১ জুনে ৯৫০টাকা।  সিএনজি প্রতি ঘনমিটার ১ মার্চে ৩৮ ও ১ জুনে ৪০টাকা। বাণিজ্যিক ইউনিট ১ মার্চে ১৪ দশমিক ২০ ও ১ জুনে ১৭ দশমিক ০৪টাকা। বৃহস্পতিবার বিকেলে গ্যাসের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত হয়।

এর আগে গ্যাসের দাম বাড়ানো নিয়ে সংশ্লিষ্ট সকল বিতরণ কোম্পানীর প্রস্তাবের উপরে গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। সেসব শুনানিতে গ্যাসের দাম না বাড়ানোর পক্ষে নানা যুক্তি উপস্থাপন করা হয়েছিলো। এমনকি বিইআরসি কারিগরি কমিটি এই প্রস্তাবের পর্যালোচনা করে সংশ্লিষ্ট কোম্পানীগুলোর লাভ হচ্ছে বলে জানিয়ে ছিলেন।

শুনানি শেষে বিইআরসি আবাসিক খাতে দুই চুলার জন্য ১ হাজার এবং এক চুলার জন্য ৮০০ টাকা প্রস্তাব করে। আর যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম প্রতি ঘনমিটার ৪০ টাকা প্রস্তাব করে।

বর্তমানে আবাসিকে দুই চুলার জন্য ৬৫০ ও এক চুলার জন্য ৬০০ টাকা দিতে হয়। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত এই দাম কার্যকর করে বিইআরসি। আগে দুই চুলার জন্য ৪৫০ টাকা এক চুলার জন্য ৪০০ টাকা দেয়া হতো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451