বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক

খবর প্রকাশের পরে নাটোরে শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি,

নাটোরের গুরুদাসপুরে আপেল চুরির অভিযোগে শিশু নিয্ধসঢ়র্;াতনের ঘটনায় মামলা দায়ের

হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে আপেল চুরির অজুহাতে শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন এই

খবর গত ১৯ ফেব্র“য়ারী প্রকাশ হলে

শনিবার রাতে শিশু সাইদুলের মা মাজেদা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আপেল

ব্যবসায়ী হানিফ শেখ (৪২) ও আউয়াল (৪৫) নামে দুই ব্যক্তিকে আসামীকরে মামলা কারা

হয়েছে। তবে গতকাল রোববার পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এজাহারের নথিসুত্রে

জানাগেছে, নির্যাতনের শিকার শিশু সাইদুল(৯) একজন বুদ্ধিপ্রতিবন্ধি। গত শনিবার

তার হতদরিদ্র বাবা-মা সাইদুলকে বাড়িতে রেখে জীবিকার তাগিদে কাজে চলে যায়।

সুযোগ বুঝে সে চাঁচকৈড় বাজারে গিয়ে দোকান থেকে একটি আপেল নেওয়ায়

এমন অমানবিক পরিস্থিতির শিকার হয়।

মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক সুব্রত কুমার মাহাতো বলেন, শিশুটি দুপুরে

উদ্ধার করা হলেও রাতে পুলিশ পাঠিয়ে সাইদুলের মা মাজেদা বেগম ও তার মেয়ে আজেদা

বেগম (৩০) কে থানায় আনা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এজাহারটি গ্রহন করা

হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অভিযুক্ত আউয়াল গতকাল রোববার মুঠোফোনে দাবী করেন, তিনি চাঁচকৈড়-

কাছিকাটা রুটের সিএনজি ষ্টেশন মাষ্টার। নির্যাতনের সময় তিনি পেশাগত দায়িত্ব

পালন করলেও অন্যায়ভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে তিনি শিশু

সাইদুলকে নির্যাতনের ঘটনার সাথে জড়িত ছিলেননা।

শনিবার রাতে শিশু সাইদুলের মা মাজেদা বেগম থানায় বসে সাংবাদিকদের জানান,

সাইদুল বুদ্ধিপ্রতিবন্ধী। কারো যাতে ক্ষতিসাধন করতে না পারে সেজন্য তাকে বাড়িতে

আটকে রাখা হতো। শনিবার সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে চাঁচকৈড় বাজারে

এসে এমন নির্যাতনের শিকার হয়েছে। তবে মামলা করার আগ্রহ ছিলনা পরিবারটির।

গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) মো. তারেকুর রহমান বলেন, গরিব পরিবারের প্রতি মানবিক

বিবেচনা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য মামলাটি নেওয়া হয়েছে। পুলিশ অসহায়

পরিবারটিকে সবধরনের সহায়তা দিবে। উল্লেখ্য উপজেলার মশিন্দাচরপাড়া গ্রামের

দিনমজুর আব্দুল মিয়ার ছেলে চাঁচকৈড় বাজারের মার্কাজ মসজিদের পাশের একটি

আপেলের দোকান থেকে আপেল চুরির অভিযোগে শিশু সাইদুলকে নির্যাতন চালায়

মামলায় অভিযুক্ত ব্যক্তিরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451