রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব জাতীয় সংসদে গ্রহণ করা যেতে পারে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেলে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালানোর জন্য পাকিস্তান ক্ষমা না চেয়ে, বাংলাদেশের ওপর এর দায় চাপানোর চেষ্টা দুঃখজনক।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে যেনো এদিনটি গণতহ্যা দিবস হিসেবে পালিত হয়, এজন্য তথ্য-উপাত্ত সরবরাহ করা হবে।

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটাক্ষ করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, নতুন নির্বাচন কমিশনে ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন কমিশনার হিসেবে একজন নারীকে নিয়োগ প্রদান করায় আমরা আনন্দিত ও গর্বিত। কমিশনকে অভিনন্দন জানাই।

এর আগে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ২৫ মার্চকে এদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, পাকিস্তানের একটি বইতে মুক্তিযুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী দ্বারা এদেশের গণহত্যাকে মুক্তিবাহিনীর হত্যাকাণ্ড হিসেবে দেখানো হয়েছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী মার্চে এ প্রস্তাবের ওপর সংসদে আলোচনা হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451