মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতারণা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ে :ড. ফরাসউদ্দিন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

দেশে বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে ১০০ টাকায় চার্জ হিসেবে গ্রাহকদের কাছ থেকে এক টাকা ৮৬ পয়সা নিচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। যা প্রায় দুই টাকার সমান। এটা গ্রাহকদের সঙ্গে এক ধরনের প্রতারণা বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

আজ বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত উপকর কমিশনার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এসব কথা বলেন।

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর বলেন, দেশের মোবাইল ব্যাংকিং নিয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তামাশা করছে। তারা মানুষকে ঠকাচ্ছে। যেখানে ব্যাংকিং পদ্ধতিতে নেয় ৪০ পয়সা। সেখানে মোবাইল ব্যাংকিংয়ে চার্জ ৪০ পয়সার বেশি হওয়া উচিত নয়। বিষয়টি কর্তৃপক্ষের ভেবে দেখা দরকার বলে মনে করেন তিনি।

এনবিআর যে বিভিন্ন সময় গ্রাহকের ব্যাংক হিসাব দেখতে চায়, এটা বিশেষ প্রয়োজন না হলে  করা উচিত নয় বলেও মনে করেন ফরাসউদ্দিন। তিনি বলেন, কেবল সুনির্দিষ্ট অভিযোগ থাকলে গ্রাহকের ব্যাংক হিসাব দেখা যেতে পারে। কারণ এটা মানুষের আমানত, তা রক্ষা করতে হবে। এ ছাড়া এনবিআর বিভিন্ন সময় অভিযোগের পরিপ্রেক্ষিতে চিঠি দেয়। এ ক্ষেত্রে যথাযথ সম্মান দেখিয়ে চিঠি দেওয়া প্রয়োজন।

কর ব্যবস্থাপনা অটোমেশনের আওতায় নিয়ে আসলে সচ্ছতা বাড়বে। এতে কর আহরণও বৃদ্ধি পাবে। তাই রাজস্ব বাড়াতে কর ব্যবস্থাপনা আধুনিকায়ন করার প্রস্তাব দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর।

‘চার কোটি পরিবার হলে কেন আমরা ১০ ভাগ লোকের কাছ থেকে কর নিতে পারি না। কেন তাদের বুঝাতে পারি না। দোষ কাদের? সম্পূর্ণ করবান্ধব একটি পরিস্থিতি সৃষ্টি করতে হবে। কর প্রদানকারীদের ভালোভাবে বুঝাতে হবে দেশ গড়ার ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে।’

সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘এরই মধ্যে করদাতার সংখ্যা ২৭ লাখ ১৮ হাজার অতিক্রম করেছে। দিন দিন এ সংখ্যা বাড়ছে। বর্তমানে মোট রাজস্বের মধ্যে আয়কর খাত থেকে ৩৭ শতাংশ কর আহরিত হয়। এনবিআরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমাদের লক্ষ রাখতে হবে জনগণের ওপর করের বোঝা যেন না বাড়ে।

সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ, এনবিআর সদস্য মো. আবদুর রাজ্জাক, আলমগীর হোসেন প্রমুখ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451