বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

বিদ্যুতের জন্য মানুষকে প্রাণ দিতে হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২০৬ বার পড়া হয়েছে

বাংলারপ্রতিদিন ডটকম ঃ

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১১শ’ মেগাওয়াট কমে গিয়েছিল। বিদ্যুতের জন্য আন্দোলন করতে গিয়ে কানসাটে মানুষকে প্রাণ দিতে হয়েছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য বেগম ফজিলাতুন নেসার এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের শাসনকালে মানুষকে ১০ থেকে ১২ ঘন্টা লোডশেডিংয়ের যন্ত্রণা সইতে হতো।

শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করা হচ্ছে। এ বছরই জাতীয় গ্রীডে ১ হাজার ৮৪০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।

তিনি বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হস্তান্তরের সময় বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল ৪ হাজার ৩শ’ মেগাওয়াট। অথচ ২০০৯ সালে ফের যখন ক্ষমতায় আসি, তখন পেয়েছিলাম মাত্র ৩ হাজার ২শ’ মেগাওয়াট।

প্রধানমন্ত্রী বলেন, মাত্র ৫ বছরে সরকার বিদ্যুৎ উৎপাদন তিনগুণ বৃদ্ধি করে ২০১৩ সালে ১ হাজার মেগাওয়াটে উন্নীত করে। দ্বিতীয় মেয়াদের ৩ বছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৫ হাজার ৩৫১ মেগাওয়াটে উন্নীত করেছে।

অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ পেরিয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী এবং উন্নত জনপদে পরিণত করতে দৃঢ় সংকল্পবদ্ধ।

তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগই পারবে, বাংলাদেশকে জাতির জনকের স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলায় প্রতিষ্ঠা করতে।

শেখ হাসিনা বলেন, দেশ আজ উন্নয়নের সর্বজনীন মডেল। বাংলাদেশের সাফল্যকে বিশ্বব্যাংক মডেল হিসেবে বিশ্বব্যাপী উপস্থাপন করছে।

তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক সংকটের জাল ছিন্ন করে উন্নয়নের অগ্রযাত্রায় দেশ এখন বিশ্বে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় স্থান করে নিয়েছে। সব বাধা-বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451