মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বন্ধ হচ্ছে না জি-মেইল, আপগ্রেড করুন অপারেটিং সিস্টেম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৮৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ  

বন্ধ হচ্ছে না জি-মেইল। আপগ্রেড করে নিন নিজের অপারেটিং সিস্টেম। তাহলেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন যোগাযোগের এ মাধ্যমটি ।

গুগল জানায়, যারা নিজেদের ডেস্কটপ বা ল্যাপটপে এখনো উইন্ডোজ এক্সপি (Windows XP) অথবা উইন্ডোজ ভিসতা (Windows Vista) ব্যবহার করেন, তারা ৮ ফেব্রুয়ারির পর থেকে গুগল ক্রোমের মাধ্যমে Gmail অ্যাকাউন্ট খুলতে পারবেন না। বুধবার থেকে ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ এবং তার নিচের ভার্সনে জি-মেইল আর কাজ করবে না। তাই গুগলের সুপারিশ, এখনো যারা কম্পিউটারে উইন্ডোজ এক্সপি এবং উইনভোজ ভিসতা ব্যবহার করছেন, নির্বিঘ্নে জি-মেইল সেবা পেতে তারা যেনো নতুন অপারেটিং সিস্টেমে তা আপগ্রেড করে নেন।

এ দু’টি ভার্সনে মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেম সেবা বন্ধ করে দেবে। তাই নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল। ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ ব্যবহার করতে থাকলে Gmail এর নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা।

গুগল আরো জানায়, চলতি বছর এই দু’ভার্সনে জি-মেইল সেবা পাওয়া গেলেও ব্যবহারকারীদের ফিরে যেতে হবে সেই পুরনো এইচটিএমএল (HTML) ভার্সনে। তা ছাড়া থার্ড-পার্টি ব্রাউজারের মাধ্যমেও জি-মেইল অ্যাকাউন্ট চলবে। তবে তা যে বেশ ঝুঁকিপূর্ণ হবে, সে কথাও স্পষ্ট করে দিয়েছে গুগল।

তাই গুগলের পরামর্শ, যতো তাড়াতাড়ি সম্ভব, নিজের ডেস্কটপ বা ল্যাপটপকে আপগ্রেড করে নিন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451