মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হবিগঞ্জের নবীগঞ্জের সড়কে নিহত বাবা-ছেলে, আহত ২০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
  • ৩০৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন চট্টগ্রামের পতেঙ্গা উপজেলার বেলপাড়া গ্রামের আবু জাফরের ছেলে জনি মিয়া (৩৫) ও তাঁর ছেলেশিশু জিহাদ মিয়া (৬)। এর মধ্যে জনি বাসের চালক। আর জিহাদ সেই বাসের শ্রমিক ছিল।

আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। পথে কান্দিগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায় বাসটি। এতে  ঘটনাস্থলেই দুজন নিহত হন।  বাসটি দুমড়েমুচড়ে গিয়ে গাছের সঙ্গে আটকে যায়।

নবীগঞ্জের শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সেকান্দার হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।’

এসআই জানান, নিহত দুজনের লাশ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451