বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও -৩ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী জাহিদুরের নির্বাচনী প্রচারণা  পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, টাকা ছিনতাই  নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৮০ বছরের দাদীকে নির্মমভাবে হত্যা, দুই যুবক আটক তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও দীপা রানী সরকারকে ফুলেল শুভেচ্ছা তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু নোয়াখালীতে লাল সবুজ বাস যাত্রীকে মারধরের চাঞ্চল্যকর ঘটনায় দুই জন গ্রেপ্তার অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কুড়িগ্রামে উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান” তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

‘বিএনপির কোনো নেতাকে কোথাও কথা বলতে দিচ্ছেন না : বেগম খালেদা জিয়া।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০১৬
  • ৫০৮ বার পড়া হয়েছে

ঢাকা: ‘ক্ষমতায় বসে সরকার আজকে একের পর এক যে কাজ করছে তার বৈধতা নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, ‘দেশে বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে তারা অনির্বাচিত। তাই সারাদেশে চলছে লুটপাট আর দখল। জাতীয়

প্রেসক্লাব পর্যন্ত দখল হয়ে গেছে। সাংবাদিকরাও সেখানে কিছু করতে পারেনা। গায়ের জোরে ক্ষমতা দখল করে এখন তারা সবকিছু দখল করছে।’

রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়া বলেন, ‘আজকে বিচার বিভাগের ওপর থেকে মানুষের আস্থা উঠে গেছে। আওয়ামী লীগ বিচার বিভাগের নির্দেশ অমান্য করে একটার পর একটা কাজ করে যাচ্ছে। প্রতিদিন সাদা পোশাকে গ্রেপ্তার করা হচ্ছে, ধরে নিয়ে ক্রসফায়ার দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘বিএনপি কোনো নেতাকে কোথাও কথা বলতে দিচ্ছেন না। আজকে সকলের মুখ বন্ধ করে দেয়া হচ্ছে। সাঁড়াশি অভিযানে ১৫ হাজার নিরীহ সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে তিন হাজার বিএনপি নেতাকর্মী রয়েছে।’

খালেদা জিয়া বলেন, ‘ক্ষমতায় বসে সরকার আজকে একের পর এক যে কাজ করছে তার বৈধতা নেই। তাদের যদি সামান্যতম সম্মান ও লজ্জাবোধ থাকতো তাহলে তারা ক্ষমতা ছেড়ে দিতো।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451