বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

নিবন্ধনের জন্য ১৭১৭টি অনলাইন পত্রিকার আবেদন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৩৫৪ বার পড়া হয়েছে

ঢাকা: নিবন্ধনের জন্য এক হাজার ৭১৭টি অনলাইন পত্রিকা তথ্য অধিদপ্তরে আবেদন করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার সংসদ অধিবেশনে এক প্রশ্নে এ তথ্য জানিয়ে তিনি বলেন, বর্তমানে অনুমোদিত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ৪১টি। অনুমোদিত এফ এম বেতার ২৮টি, অনুমোদিত কমিউনিটি রেডিও ৩২টি এবং দৈনিক পত্রিকা এক হাজার ৮৬টি।

অধিবেশনের শুরতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রশ্নোত্তর পর্ব উত্থাপন করেন।

কক্সবাজারের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছের ওই প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, অনলাইনভিত্তিক টিভি চ্যানেল, অনলাইন রেডিও, অনলাইন পত্রিকার প্রকৃত সংখ্যা তথ্য মন্ত্রণালয়ে লিপিবদ্ধ নাই। “অবৈধ ও অনিবন্ধিত অনলাইনভিত্তিক টিভি চ্যানেল, অনলাইন রেডিও, অনলাইন পত্রিকাসমূহকে বিধি-বিধানের আওতায় আনাসহ দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ সরকার নিবন্ধন কার্যক্রম হাতে নিয়েছে।”

অনলাইন পত্রিকা, রেডিও, টিভি চ্যানেলগুলো নিবন্ধন কার্যক্রমের আওতায় আনতে আবেদন দাখিলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর ১০৫টি অনলাইন টিভি চ্যানেল, ১৮টি অনলাইন রেডিও এবং এক হাজার ৭১৭টি অনলাইন পত্রিকা নিবন্ধনের আবেদন করেছে বলে জানান তিনি। ‘অপসাংবাদিকতা’ রোধে সব অনলাইন সংবাদমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনতে গত নভেম্বরে আবেদন নেয়া শুরু হয়। শুরুতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হলেও সময় বাড়ানো হয় চার দফা। শেষবার ১৭ এপ্রিলের মধ্যে নিবন্ধন শেষ করতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451