বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ বেড়ে যেত : তথ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭
  • ৪৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ বেড়ে যেত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শুক্রবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে নিউজ ব্রডকাস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এনবিএর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে জঙ্গিবাদ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা এক চুলও ছাড় দেব না। জেএমবি সদস্য মারজানের মতো বাকি জঙ্গিদেরও একই পরিণতি হবে। আজ মারজান গেছে, কাল টারজান থাকলে সেও চলে যাবে। আমরা থাকব, সভ্যতা থাকবে, বাংলাদেশ থাকবে।’

এ সময় হাসানুল হক ইনু আরো বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনটা যাপিত জীবনের চলমান চাকাকে রক্ষা করেছিল। ওই নির্বাচনটা ভয়-ভীতি, জঙ্গি, সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করেনি।’

গত  বছরের ২ সেপ্টেম্বর এনবিএর তৃতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এনবিএর পুনর্নির্বাচিত সভাপতি ও এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার মুনিরুল ইসলামসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শুক্রবার ভোররাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম হোতা নুরুল ইসলাম মারজান ও তাঁর সহযোগী সাদ্দাম নিহত হন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451