বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বাগাতিপাড়ায় পিএসসিতে আবারো শতভাগ জেএসসিতে কাদিরাবাদ উপজেলায় শীর্ষে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬
  • ৪৫৮ বার পড়া হয়েছে

 

বাগাতিপাড়া(নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবারো শতভাগ পাশ

করেছে। গত ২০১৫ সালের পরীক্ষাও শতভাগ পাশ করায় উপজেলাটি প্রাথমিক শিক্ষায়

জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে। শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলায় ৫৬টি

সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২৭টি কিন্ডার গার্টেন থেকে মোট ২হাজার ২২৭

জন পরীক্ষার্থী অংশগ্রহন করে সবাই পাশ করেছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে

৩৩১ জন। এদিকে এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৬টি প্রতিষ্ঠান থেকে ১৩৬ জন

পরীক্ষা দিয়ে সবাই পাশ করেছে। অপরদিকে জেএসসি পরীক্ষায় বাগাতিপাড়া

উপজেলায় মোট ৫২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন

করে ২হাজার ৬৭২ জন পাশ করেছে। পাশের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ ৫

পেয়েছে ৩২৭ জন। এর মধ্যে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে ১৫০ জন

পরীক্ষা দিয়ে শতভাগ করেছে এবং ১১৯ জন জিপিএ ৫ পেয়ে উপজেলায় শীর্ষে রয়েছে।

আর দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়। সেখানে ১৪৯ জন

পরীক্ষায় অংশ গ্রহন করে শতভাগ পাশ করেছে এবং জিপিএ ৫ পেয়েছে ৩২ জন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451