মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগাতিপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক মাসুম হৃদরোগে হাসপাতালে ভর্তি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০১৬
  • ৪১৭ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান(টুটুল),জেলা প্রতিনিধি,নাটোর :

হৃদরোগে আক্তান্ত সাংবাদিক মঞ্জুরুল আলম মাসুমকে ব্যাঙ্গালোর নারায়না

হৃদালয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুম দীর্ঘদিন থেকে হৃদরোগে

ভূগছিলেন। তিনি রোববার ভারতে গিয়েছেন। তাকে বুধবার হৃদরোগ

বিশেজ্ঞ ডাক্তার দেবি প্রসাদ শেঠীর নিজস্ব ভারতের ব্যাঙ্গালোর প্রদেশের

নারায়না হৃদালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার মাসুমের

সঙ্গে থাকা তার বড় ভাই গোলাম তোফাজ্জল কবীর মিলন টেলিফোনে জানান,

ডাক্তার দেবি শেঠীর পরামর্শ অনুয়ায়ী পরীক্ষা নিরীক্ষা চলছে। সাংবাদিক

মাসুম রাজশাহীর বাঘা উপজেলা প্রেস ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার

সদস্য, বাগাতিপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক

নয়াদিগন্ত পত্রিকার বাগাতিপাড়া উপজেলা সংবাদদাতা, মাসুম এফএনএস

সংবাদ সংস্থা, দৈনিক নতুন প্রভাত, উত্তর কন্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি।

এছাড়া তিনি তকিনগর আইড়িয়াল হাইস্কুল এ্যান্ড কলেজের গনিত

বিভাগের প্রভাষক। মাসুম আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকরপাড়া

মহল্লার আজিজুল হকের মেজো ছেলে। তার বর্তমান বয়স ৩৭ বছর। তার

পরিবারের পক্ষ থেকে দেশবাশির কাছে দোয়া কামনা করেন। বৃহস্পতিবার

বাঘা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা ও প্রেস ক্লাবের পক্ষ থেকে

মাসুমের রোগমুক্তি কামনা করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451