রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিমানে ত্রুটি মনুষ্য সৃষ্ট ঘটনা : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছুদিন আগে তাঁকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি মনুষ্য সৃষ্ট ঘটনা। এ ব্যাপারে তদন্ত চলছে।

আজ বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বুদাপেস্ট পানি সম্মেলনে যোগ দিতে গত ২৭ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমান বিজি১০১১ প্রধানমন্ত্রীকে নিয়ে হাঙ্গেরির উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানটি তুর্কিমেনিস্তানের আশখাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখানে বিমানের ত্রুটি সারানোর পর প্রধানমন্ত্রীকে নিয়ে বুদাপেস্টের উদ্দেশে রওনা হয়ে নিরাপদে হাঙ্গেরির বুদাপেস্টে পৌঁছায়। এ ঘটনায় প্রাথমিক তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগের ছয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

গত রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটি অবহেলাজনিত না নাশকতা, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে গঠিত বিভিন্ন তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, এরই মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়িত্বে অবহেলার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে কর্মরত ছয়জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থা থেকে গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের তেলের চাপ কমে যাওয়ার পেছনে মনুষ্যসৃষ্ট (হিউম্যান ফ্যাক্টর) কারণ জড়িত ছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451