শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

গণভোটে রায়ের পর পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০১৬
  • ৩৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে গণভোটে রায় আসায় দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার ভোটের ফল প্রকাশের পর এ ঘোষণা দেন ক্যামেরন। আগামী অক্টোবরেই পদছাড়ার কথা জানান তিনি।

এরআগে অবশ্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হেমন্ড বলেছিলেন, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে গণভোটে রায় এলেও ডেভিড ক্যামেরনই প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন।

তিনি বলেছিলেন, ক্যামেরনই প্রধানমন্ত্রী থাকবেন, তিনিই ব্রিটিশ জনগণের নির্দেশনাকে বাস্তবায়ন করবেন।

এদিকে ইউউকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়ার পর নাটকীয়ভাবে পড়ে গেছে ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ের মান।

শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত খবরে পাউন্ডের মান ১০ শতাংশ কমে গেছে। ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত কখনও এতো নিচে নামেনি পাউন্ডের দাম।

উল্লেখ্য, ২০১৫ সালের সাধারণ নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে ডেভিড ক্যামেরন ঘোষণা দিয়েছিলেন, তিনি নির্বাচিত হতে পারলে ইইউতে থাকা প্রশ্নে গণভোট করবেন।

প্রতিশ্রুতি অনুযায়ী, বৃহস্পতিবার এই গণভোট অনুষ্ঠিত হয়।

বিবিসি জানিয়েছে, ব্রিটিশ জনগণের ৫২ শতাংশ ইইউ ছাড়ার পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে ইইউতে থাকার পক্ষে ভোট দিয়েছেন ৪৮ শতাংশ ভোটার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451