মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুরঞ্জিতের মামলায় আবারও জেল হাজতে আরিফ-গউছ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ২৭৮ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ের জনসভায় সুরঞ্জিত সেনগুপ্তের উপর

গ্রেনেড হামলা মামলায় ১২বছর পর বিএনপির দু-নেতা আরিফ-

গউছ কে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরন করেছে আদালত।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ জুডিশিয়াল

ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ আদালতে জামিন ও

গ্রেফতার দেখানো বিষয়ে হাজির করা হয়েছিল। হাজির হয়ে

বিএনপির ঐ দু-নেতা জামিনের আবেদন করলে রাষ্ট্র পক্ষের আবদনের

পরিপ্রেক্ষিতে জামিন আবেদন নাকচ করে জেল হাজতে প্রেরনের

নির্দেশ দেন আদালত। আদালত সূত্রে জানাযায়,সিলেটের বরখাস্ত

হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের বরখাস্ত হওয়া মেয়র

জি কে গউছ অভিযুক্ত করে গ্রেফতার দেখাতে ২০১৬সালের

১৮জুলাই হবিগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার বসুদত্ত চাকমা

১৩জনতে আসামী করে অভিযোগ দাখিল করেন। ঐ আবেদনের

পরিপ্রেক্ষিতে আসামী পক্ষের জামিন আবেদন নাকচ করে জেল

হাজতে প্রেরনের নির্দেশ দেন আদালত। জানাযায়,২০০৪সালের

২১জুন সুরঞ্জিত সেনগুপ্তের জনসভা চলা কালে মঞ্চের পাশে গ্রেনেড

বিস্ফোরিত হয়। এই মামলায় যুবলীগ কর্মী নিহত হন এবং ২৯জন

আহত হন। ঐ দিন উপ পরিদর্শক (এসআই) হেলাল বাদী হয়ে অজ্ঞাত

পরিচয় ব্যক্তিদের আসামী করে দিরাই থানায় মামলা দায়ের করেন।

আসামী পক্ষের আইনজীবি ছিলেন,ফজলুল হক

আছপিয়া,শহিদুজ্জামান চৌধুরী,শেরনূর আলী প্রমুখ। আসামী

পক্ষের আইনজীবিদের দাবী,এ ঘটনার ১২বছর পর দুই জন জনপ্রিয়

জনপতিনিধিকে এই মামলায় জড়ানো উদ্দেশ্য প্রনোদিত। রাষ্ট্র

পক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর

শহিদুল হাসমত খোকন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451