মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তাহিরপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ৩০৬ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দু’গ্রুপের সংঘর্ষে মহিলা

সহ অর্ধশতাধিক আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ১৯জনের

অবস্থা সংকটাপন্ন বিধায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ

হাসপাতালে প্রেরন করা হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে

জানা যায়,আজ ১৯নভেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলার দক্ষিন

শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর গ্রামের আজগর আলী ও আলী

মর্তূজার মধ্যে দীর্ঘ দিন ধরে শত্রুতা ও মামলা মোকদ্দমার জের ধরে

সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে

পড়ে। প্রায় ঘন্টাব্যাপী এ সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।

উভয় পক্ষের গুরুত্বর আহতদের মধ্যে ১৫জন কে তাহিরপুর উপজেলা

স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষের গুরুত্বর আহতদের

মধ্যে আলী নেওয়াজ (৩২),সাহাজ উদ্দিন(৪৫),জনি(১৬),মিরাজ

উদ্দিন (৩০),কফিল উদ্দিন (৪৫),আলিম উদ্দিন (৪০),জয়নাল

(৪৫),গিয়াস উদ্দিন (৬০),ফখর উদ্দিন (৫৫),এনায়েত (২৫),আলী

আমজদ (৩৫),আলী মর্তূজা (৪০),কবির (৩৫),সিরাজুল

(২৫),সাজিবুল (৩০),সালিম উদ্দিন (৫০),আশরাফুল (২৬),জিয়াউল

(৩০),আলিম উদ্দিন (৫০),সেলিম উদ্দিন (৫০) অবস্থা সংকটাপন্ন

থাকায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ

হাসপাতালে প্রেরন করা হয়েছে। তাহিরপুর থানা অফিসার

ইনচার্জ নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে

জানান,নোয়ানগর গ্রামে সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে

পুলিশ পাঠিয়েছি পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। এখন এলাকার

পরিবেশ শান্ত রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451