সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নোয়াখালীতে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদেরকে সংবর্ধণা দেওয়া হবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হবার পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীতে আগমন উপলক্ষে জিলা স্কুল মাঠে শনিবার ১৯ নভেম্বর এক বিশাল জনসভার আয়োজন করেছে জেলা আ’লীগ। বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনের এ বিষয়টি নিশ্চিত করে আরো জানানো হয়, ওই জনসভায় জেলা কৃতি সন্তান ওয়াবদুল কাদেরকে সংবর্ধণাও দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। লিখিত বক্তব্যে তিনি নোয়াখালী জেলার বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে আগামিতেও উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ডের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান। তিনি আরো বলেন, নোয়াখালী জিলা স্কুল মাঠে ১৯ নভেম্বও শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ জনসভা অনুষ্ঠিত হবে। ওই জনসভা ও জেলার কৃতি সন্তান ওয়াদুল কাদেরের সংবর্ধণা সভায় দল মত নির্বিশেষে সকলকে অংশ নেবার আহবান জানান তিনি। সংবর্ধণা অনুষ্ঠানে তিন থেকে সাড়ে তিন লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেন। সেভাবেই সকল প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি। সাংবাদিক সম্মেলনে নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মমিন উল্্যাহ বিএসসি, মাওলা জিয়াউল হক লিটন, শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451