বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এক টুকরো নীল হীরা, দাম ২০০০ কোটি টাকা!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ৩৬৫ বার পড়া হয়েছে

সিএনএন :

চতুর্ভুজ আকৃতির এক টুকরো হীরা বিক্রি হতে যাচ্ছে চলতি সপ্তাহে। ধারণা করা হচ্ছে, এটি ২৫ কোটি মার্কিন ডলারে বিক্রি হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর দাম দাঁড়ায় দুই হাজার কোটি টাকা।

আসছে ১৬ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় হীরাটি বিক্রি করা হবে। ৮ দশমিক ১ ক্যারেটের এই ‘আকাশী নীল হীরা’ বিক্রি করবে সোথিবস ম্যাগনিফিসেন্ট জুয়েলা ও নোবেল জুয়েল।

নীল হীরাটি এরই মধ্যে একটি রিঙে বসানো হয়েছে। অভিনব এই মন মাতানো রংটি শোভা পাচ্ছে প্রাকৃতিক রঙে। রঙের এই শ্রেণি বিন্যাসটি করেছে আমেরিকার জিমোলজিক্যাল ইনস্টিটিউট।

হীরা বিশেষজ্ঞ তবিয়াস কারমিন্ড বলেছেন, ‘মন মাতানো এই নীল রংটি একটি বিশেষ গুরুত্ব বহন করে। এটা হীরার সম্ভাব্য সর্বোচ্চ রং।’

নীল রঙের হীরা বেশ বিরল। যদিও অন্যান্য রঙের রত্নের দামও ইদানীং বেড়ে গেছে। তবু সাম্প্রতিক বছরগুলোতে নীল রঙের হীরার চাহিদা বৃদ্ধি পেয়েছে।

১৮ শতকের দিকে রাশিয়ায় ঐতিহাসিকভাবে হীরার ব্রোচ ৩ ও ৫ কোটি মার্কিন ডলার মূল্যের ছিল। সেটি ছিল ১৭ দশমিক ৭ ক্যারেটের।

এর আগে ২০১৫ সালে ১২ দশমিক তিন ক্যারেটের নীল রঙের একটি হীরা ৪৮ কোটি ৪ লাখ মার্কিন ডলারে ( প্রায় তিন হাজার ৮৪০ কোটি টাকা) কিনে বিশ্বজুড়ে শিরোনামে এসেছিলেন হংকংয়ের ব্যবসায়ী জোসেফ লাউ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451