রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন
উদ্যোগে শুক্রবার সকালে ইউপি হলরুমে দুস্থ ও বিধবাদের মাঝে অর্ধশতাধিক
সেলাই মেশিন বিতরন করা হয়। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রানার
সভাপতিত্বে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি আ’লীগের
সাধারন সম্পাদক সহেল পাটোয়ারী,জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা
সাফায়েত হোসেন খোকন,ইউপি মেম্বার নুরনবী,নুরুল আমিন, আবুল
কাশেম, সংরক্ষিত মহিলা সদস্য মাছরুমা আক্তার,হোসনেয়ারা বেগম,আ’লীগ
নেতা দেলোয়ার হোসেন সহ প্রমূখ।