বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে ভূয়া মানবাধিকার চেয়ারম্যান গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬
  • ২৩০ বার পড়া হয়েছে

 

 

গুরুদাসপুর প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুরে অনুমোদনহীন মানবাধিকার সুরক্ষা সোসাইটি ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার

(ইনসাফ) ভূঁয়া চেয়ারম্যান শহিদ চৌধুরীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার অফিস থেকে

বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। বৃহস্পতিবার পৌর সদরের কর্মকারপাড়ার ভাড়াবাড়ি থেকে তাকে গ্রেফতার

করা হয়। শহিদ উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ওসমান গণির ছেলে।

ভাড়াবাড়ির মালিক ফাত্তাহ তানভির জানান, মাস খানেক আগে ওই ভূঁয়া চেয়ারম্যান মানবাধিকার অফিস

করার জন্য তার বাড়ির নিচতলার পাঁচটি কক্ষ ভাড়া নেন। ভাড়া দেয়ার পর চেয়ারম্যানের আচরন সন্দেহজনক হওয়ায়

সংস্থার ঢাকা প্রধান কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন ওই নামে মানবাধিকারের কোন সংস্থা বা

চেয়ারম্যান নেই। বিষয়টি তিনি গুরুদাসপুর থানায় অবগত করেন।

পুলিশ জানান, শহিদ নিজেকে মানবাধিকার বাস্তবায়ন ও মানবাধিকার সুরক্ষা সোসাইটি নামের দুইটি

সংস্থার চেয়ারম্যান দাবি করে মাসখানেক ধরে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করে আসছিল। ওই অফিসে

একজন মহিলা এ্যাকাউন্টস অফিসার, পাঁচটি অফিস সহকারী পদে সুদর্শন মহিলাদের আবেদনের জন্য

উপজেলার সর্বত্র পোষ্টার লিফলেট লাগায়। বিভিন্ন নির্যাতিত, অবহেলিত ও দুস্থ্য মানুষদের সহায়তা দেয়া

হবে মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। সেই সূত্রে অনেকেই ওই অফিসে সালিশ নিয়ে গেলে ভুক্তভোগিদের

কাছ থেকে দশ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিতেন ওই ভূঁয়া চেয়ারম্যান। গুরুদাসপুর থানার ওসি দিলীপ

কুমার দাস জানান, তার বিরুদ্ধে থানায় প্রতারনা মামলা দায়ের করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451