শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিংড়ায় ঘাতক ট্রাক কেড়ে নিল শিশু পলবের জীবন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ৪৬২ বার পড়া হয়েছে

 

 

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় ট্রাকের চাপায় সিংড়া থানার

উপ-পরিদর্শক (এসআই) সোহেল এর একমাত্র শিশু সন্তান পলব (৩) নিহত

হয়েছে। সোমবার রাত ৯টায় সিংড়া উপজেলার শেরকোল বাজার এলাকায় এই

দূর্ঘটনা ঘটে।

সিংড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, মোটর সাইকেল যোগে

নাটোর থেকে স্বপরিবারে এসআই সোহেল রানা সিংড়া থানায় ফিরছিলেন।

পথিমধ্যে নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় বিপরীতগামী একটি

ট্রাক তাদেরকে চাপা দেয়। ট্রাকের চাপায় এসআই সোহেল রানা ও তার স্ত্রী

রাস্তার পার্শ্বে ছিটকে পড়ে আহন হন কিন্তু শিশু পল্লব রাস্তার উপরে পড়ায়

তাকে ঘাতক ট্রাকটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা

তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত

চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে হাসপাতালে

ছুটে যান সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস ও সিংড়া থানার

ওসি নাসির উদ্দিন মন্ডলসহ পুলিশ সদস্যরা। এসময় হাসপাতাল এলাকায়

শোকের ছায়া নেমে আসে।

এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত শিশুর মৃতদেহ রাজশাহীর চাপাই নিজ বাড়িতে

নেয়া হয়েছে। এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451