শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

গুরুদাসপুর নদীরক্ষা কমিটির স্মারকলিপি হস্তান্তর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

মো. আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

‘নদী বাঁচাও-দেশ বাঁচাও’ শ্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলা

নদীরক্ষা কমিটি রাজশাহীর পদ্মা নদীর চারঘাট পয়েন্টে নন্দকুঁজা-বড়াল নদীর উৎসমুখে

নির্মিত স্ল্যুইসগেট অপসারণের দাবী জানিয়েছেন। সেই সাথে প্রায় দেড়শত

কিলোমিটার নৌপথে নৌ-লংমার্চ ও সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি হস্তান্তর

করেছেন।

গত বুধবার সকাল ১০টায় পৌরসদরের চাঁচকৈড় শিল্পনগরীর নন্দকুজা নদীঘাট থেকে

বড়াইগ্রামের রামাগাড়ি পর্যন্ত ওই নৌ-লংমার্চের স্থানীয় নেতাকর্মি, ছাত্র-ছাত্রীসহ সকল

শ্রেনীপেশার মানুষ এক সমাবেশের আয়োজন করে। লংমার্চে অংশগ্রহণকারীদের অভিনন্দন

জানিয়ে সবাই চারঘাট স্ল্যুইসগেট অপসারণের দাবীর সাথে একাত্ত্বতা ঘোষণা করেন। পরে

উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও নির্বাহী কর্মকর্তা

ইয়াসমিন আক্তারসহ সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি হস্তান্তর করেছেন উপজেলা

নদীরক্ষা কমিটি।

এ ব্যাপারে যোগাযোগ করলে উপজেলা নদীরক্ষা কমিটি ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার

সভাপতি অধ্যাপক আত্ধসঢ়;হার হোসেন, প্রধান উদ্যোক্তা মো. এমদাদুল হক ও নদীরক্ষা কমিটির

সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু বলেন,- আমাদের এই বৃহত্তর গণমানুষের নৌ-

লংমার্চের দাবীর সমর্থনে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তর আগামী ২০ ডিসেম্বরের ২০১৬

এরমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আপমর জনগণকে সঙ্গে নিয়ে এক বৃহত্তর কর্মসূচি

গ্রহণের আল্টিমেটাম দেন নদীরক্ষা কমিটি।#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451