রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস পাবনার মালঞ্চি-রূপপুর আত্রাই নদীর ওপর নির্মিত ব্রীজটি বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী       

আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

এস হেলাল শেখ : নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত ফ্যান্টাসি কিংডম-এ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৫ এপ্রিল ২০২৬) দুপুর ২টার দিকে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

 

এসময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার এবং সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিপ্লবসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন সরকার এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা এলাকা কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ ও সু-শৃঙ্খল পরিবেশ বজায় রাখতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয় এবং এলাকার উন্নয়নমূলক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451