বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হবিগঞ্জে ৪ শিশু হত্যাকান্ড ৮ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৯৯ বার পড়া হয়েছে

 

 

দিদারএলাহী সাজু, হবিগঞ্জ ॥ হবিগঞ্জে বাহুবলে আলোচিত ৪ শিশু হত্যা মামলায় ৮ আসামীর

বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় নির্ধারিত তারিখ অভিযোগ গঠন করেন হবিগঞ্জে জেলা ও দায়রা

আতাব উল্লাহ।

আগামী ২৬ সেপ্টেম্বর সাক্ষী গ্রহণের জন্য মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

নারী ও শিশু আদালতের পিপি আবুল হাসেম মোল্লা মাসুম জানান, বাহুবলে ৪ শিশু হত্যা মামলায়

৮ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে ৫ জন কারাগারে আটক এবং ৩ জন

পলাতক রয়েছে। তিনি আরও জানান, আসামী হাবিবুর রহমান আরজুর জামিন আবেদন করলে

আদালত না মঞ্জুর করেন।

এদিকে বাদী পক্ষের আইনজীবির আবেদনের প্রেক্ষিতে মামলাটি শিশু আদালত থেকে নারী ও শিশু

আদালতে স্থানান্তর করা হয়েছে।

আদালতে শুনানীকালে কারাগারে আটক আব্দুল আলী বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল

মিয়া, আরজু মিয়া ও সাহেদ আলী ওরফে সায়েদকে কঠোর নিরাপত্তার মাধ্যমে হাজির করা হয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু মাঠে খেলা দেখতে

গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারী বাড়ির অদূরে বালু মহাল থেকে মাটি চাপা দেয়া অবস্থায়

তাদের মৃতদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় দায়েরকৃত মামলায় তদন্ত শেষে ৮ জনের

বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা। আসামীদের মাঝে কারাগারে আটক

আছে ৫ জন এবং পলাতক রয়েছে ৩ জন। পলাতকরা হচ্ছে উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451