শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম এ আজম
  • আপডেট সময় শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

 

ঐতিহ্যবাহী সংগঠন বাগেরহাট ফোরামের আয়োজনে ০৬ মার্চ ২০২৬ শুক্রবার রাজধানীর পুরনো পল্টন কলেজ মাঠে বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাকাস্থ বাগেরহাটের শতশত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ঢাকার বুকে বাগেরহাটবাসীদের মিলনমেলায় রূপান্তরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ফকির আব্দুস সবুর, ড. মো. হেলাল উদ্দিন এবং বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম।

 

অনুষ্ঠানে বাগেরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি, বাগেরহাট-২ আসনের শেখ মনজুরুল হক (রাহাদ) এমপি এবং বাগেরহাট-৪ আসনের অধ্যক্ষ আব্দুল আলীম এমপিকে বাগেরহাট ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

বাগেরহাট ফোরামের সভাপতি ডা. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি এডভোকেট শামছুজ্জামানের পরিচালনায় সংবর্ধনা ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ কামরুল আলম, এডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, এডভোকেট শেখ ইউনুস আলী, হাফেজ সুলতান আহমদ, এডভোকেট গাজী এম. এইচ. তামিম, এডভোকেট মোস্তাইন বিল্লাহ, ড. রফিকুল ইসলাম, এডভোকেট বেলায়েত হোসাইন সুজা, শেখ মো. এনামুল কবির, এস এম জাহাঙ্গীর হোসাইন, আবুল কালাম আজাদ আজহারী, মাওলানা লুতফুর রহমান, এস এম আরাফাত, শেখ ইউনুস আলী, এডভোকেট সরদার আব্বাস উদ্দিন, মো. কবির হোসেন, মো. কামরুল ইসলাম, কাজী ইলিয়াস হোসাইন, এস এম জুবায়ের রানা, আসাদুল ইসলাম, বেলাল হোসেন অপু, নাজমুল হোসেন সাইফসহ আরও অনেকে।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451