বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইরানে ইসরাইলী বিমান হামলা মধ্যপ্রাচ্য ও বিশ্বকে বড় ধরণের ঝুঁকির মধ্যে ফেলেছে – খেলাফত মজলিস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, পবিত্র রমজান মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইসরাইল ইরানে যে হামলা চালিয়েছে তা শান্তিকামী সকল মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারো বহিপ্রকাশ ঘটিয়েছে। এই হামলা গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্বকে বড় ধরণের ঝুঁকির মধ্যে ফেলেছে। ইসরাইলের এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। আগ্রাসী ইসরাইলের ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র জবাব দিতে হবে।

কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পারস্পরিক সামরিক পদক্ষেপ ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশের নেতৃবৃন্দকে অবিলম্বে এই ভাতৃঘাতি সংঘাত বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি জানানো হয়।

আজ দুপুর ২টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিস সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড. মাহবুবুর রহমান, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা নুরুল হক, কর্ণেল (অব.) ডা: এমদাদুল হক, আবুল হোসেন, আমীর আলী হাওলাদার।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451