রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

মির্জা ফখরুলকে ভালো জানতাম : আইনমন্ত্রী আনিসুল হক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী। ছবি : সংগৃহীত

মির্জা ফখরুলকে আমি ভালো জানতাম। কিন্তু জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি অনেক কথা বলেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপি নেতা মির্জা ফখরুলের ‘রাতেও আদালত বসছে’- এমন মন্তব্যের জেরে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর অধিকার। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

আইনমন্ত্রী সকাল সাড়ে ১০টায় রেলওয়ে স্টেশনে আসেন। এ সময় আইন সচিব মো. গোলাম সারওয়ার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আইনমন্ত্রী পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451