বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাঁচবিবিতে মামলার ৮ ঘন্টার মধ্যেই ধর্ষক ও সহযোগি র‍্যাবের হাতে আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবি থানায় ধর্ষণ মামলা করার ৮ ঘন্টার মধ্যেই মামলার প্রধান আসামী ধর্ষক ও তার সহযোগীকে র‌্যাবের যৌথ
অভিযানে আটক করা হয়েছে।

সোমবার ৭ আগস্ট রাতে বগুড়া সদর উপজেলারন বটতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নওগাঁ জেলার বদলগাছি উপজেলার দূর্গাপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে হাসনাইন হোসেন তমাল (২০) ও পাঁচবিবি উপজেলার ছোট্ট মানিক গ্রামের পাষ্ণাবের বায়েজিদ হোসেন (২৩)।

সোমবার সকালে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের
ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান,চলতি মাসের ২ আগস্ট বুধবার বিকেল ৪ টায় হাসনাইন
হোসেন তমাল দেখা করার কথা বলে দিনাজপুরের হিলি থেকে ভিকটিমকে পাঁচবিবি পৌর পার্কে নিয়ে আসে।

ভিকটিম পার্কে আসলে তমাল সন্ধ্যা ৭ টায় বায়জিদসহ কয়েকজন সহযোগীকে নিয়ে উপজেলার নওদা পাড়া গ্রামে একটি নির্জন বাড়িতে নিয়ে যান। সেখানে ভিকটিমকে গভীর রাতে তমাল জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিম অজ্ঞান হয়ে পড়ে।

সকালে ভিকটিমের জ্ঞান ফিরলে আসামীরা তাকে গাড়িতে উঠিয়ে বাসায় পাঠিয়ে দেন। পরে ভিকটিম বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনার বিস্তারিত জানালেন ভিকটিমের পরিবার ৬ আগষ্ট রোববার বিকালে পাঁচবিবি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পর র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের আটক করতে জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে এবং একপর্যায়ে আসামীরা তাদের স্থান পরিবর্তন করে বগুড়া চলে গেলে র‌্যাব -১২, বগুড়া ক্যাম্পের সহায়তায় তাদের ২ জনকে বগুড়ার বটতলী থেকে আটক করা হয়।

পরে আসামীদেরকে পাঁচবিবি থানায় জিডি মূলে সোপর্দ করা হয়েছে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451