শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

রামগঞ্জ থেকে চুরি হওয়া গরু ও মোটরসাইকেলসহ আন্তজেলা ডাকাতদলের ৭ গ্রেফতার

এস এম আলী আজম,রামগঞ্জ প্রতিনিধি।
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে

রামগঞ্জ থেকে চুরি হওয়া ৩টি গরু ও একটি পালসার মোটরসাইকেলসহ আন্তজেলা ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
২২ জুলাই দিবাগত ২৩ জুলাই গভীর রাতে কুমিল্লা থানা পুলিশের সহযোগিতায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানু গ্রামের পশ্চিমপাড়া থেকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকের নেতৃত্বে একই থানার উপ পরিদর্শক কাউসারুজ্জামানসহ পুলিশ সদস্যরা ডাকাতদলের ৭ সদস্যকে আটক করতে সক্ষম হয়। এসময় রামগঞ্জ থেকে চুরি হওয়া ৩টি গরু, একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
আটককৃত ডাকাতদলের সদস্যদের বিরুদ্ধে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও রামগতিসহ বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে।
আটককৃত ডাকাতদলের সদস্যরা হলো, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মোঃ নিজাম উদ্দিন (৪৪), হাতিয়া থানার মোঃ সোহেল হাওলাদার (২৯), ভোলার চরফ্যাশনের মোঃ শাহীন (২৫), হাজীগঞ্জ উপজেলার মোঃ মহিন উদ্দিন (২৫), নোয়াখালীর সুধারাম থানার মোঃ জসিম উদ্দিন (৪৪), নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মোঃ খোকন (২৬), নোয়াখালীর সুধারাম থানার মোঃ সুমন (২৭)।
রামগঞ্জ থানার উপ পরিদর্শক কাউসারুজ্জামান জানান, গত ২২ জুলাই রাতে রামগঞ্জ উপজেলার আকারতমা গ্রামের জয়নগর বাড়ীর আলমগীর হোসেনের ৩টি গরু ও তার ছেলের ব্যবহৃত মোটরসাইকেলটি গভীর রাতে চুরি হয়। ঐ ঘটনায় আলমগীর হোসেন রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, গরুর মালিকের অভিযোগের ভিত্তিতে আমরা চুরি হওয়া মোটরসাইকেলে লাগানো জিপিএস ট্রেকারের মাধ্যমে অভিযান পরিচালনা করি। অভিযানে চিহ্নিত ডাকাতী, অস্ত্র, মাদক ও নারী নির্যাতন মামলায় অভিযুক্ত ৭সদস্যকে আটক করি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451