বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গণতন্ত্র বাধাগ্রস্ত করায় ৩৯ ব্যক্তির ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৩১ বার পড়া হয়েছে

 

মার্কিন নিষেধাজ্ঞা ঘিরে আলোচনা যেন শেষ হচ্ছে না। এবার জানা গেল নতুন খবর। বিভিন্ন অভিযোগে নতুন আরও চারটি দেশের ৩৯ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশ চারটি হলো নিকারাগুয়া, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর। এগুলোর মধ্যে নিকারাগুয়ার ১৩ জন, গুয়াতেমালার ১০ জন, হন্ডুরাসের ১০ জন ও এল সালভাদরের ছয়জনের নাম রয়েছে।

বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে নিষেধাজ্ঞার বিষয়টি উঠে এসেছে। ‘সেকশন ৩৫৩ করাপশন অ্যান্ড আনডেমোক্রেটিক অ্যাক্টরস রিপোর্ট ২০২৩’ নামের এই প্রতিবেদনটি মার্কিন কংগ্রেসে দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা জেনেশুনে গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেন। তারা উল্লেখযোগ্য দুর্নীতি করেছেন বা দুর্নীতির তদন্তে বাধা সৃষ্টির কাজে লিপ্ত হয়েছেন।

গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ও দুর্নীতিসহ নানা অভিযোগে এসব ব্যক্তিদের নিষেধাজ্ঞা দেওয়া হয়। যার কারণে তারা আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। তাদের মধ্যে কারও মার্কিন ভিসা থাকলে তা বাতিল করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451