বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঁচবিবিতে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড 

মোঃ আলী হাসান
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৬২ বার পড়া হয়েছে

 

 

জয়পুরহাটের পাঁচবিবিতে হত্যা মামলায় আহসান হাবিব ও ওয়াহেদুল ইসলাম নামে দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে (৬ জুলাই) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় ঘোষণা করেন

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলেন পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুর রশীদের ছেলে আহসান হাবিব ও একই গ্রামের বুদা প্রামানিকের ছেলে ওয়াহেদুল ইসলাম।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নিপেন্দ্রনাথ মন্ডল বলেন, ২০০৪ সালের সেপ্টেম্বর মাসের ১০ তারিখে বিকেলে একই গ্রামের প্রতিবেশী আহসান ও ওয়াহেদুল ইসলাম নিহত মোহাম্মদ আলীকে ফুটবল খেলা দেখার কথা বলে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় পরের দিন ভোরে উপজেলার চকশিমুলিয়ার মৌজার আদিবাসী পাড়াতে রাস্তায় তার লাশ পাওয়া যায়।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451