রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি হাঁকালেন শান্ত

অনলাইন ডেস্ক;
  • আপডেট সময় বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে
ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চরি তুলে নিলেন শান্ত। ছবি: সংগৃহীত

 

 

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন নাজমুল হাসান শান্ত। দলীয় পাঁচ রানে জাকির হাসানের উইকেট হারায় বাংলাদেশ। ওয়ানডাউনে ব্যাট করেতে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন টাইগার ব্যাটার।

ওপেনার মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকানো তারকা। প্রথম সেশনে জয়কে সঙ্গে নিয়ে ১১১ রানের জুটি গড়েন শান্ত। ওয়ানডে মেজাজে খেলে তুলে নেন তৃতীয় অর্ধশতক। লাঞ্চ বিরতির পর মাঠে নেমে পূরণ করেন মাইলফলক। ২১৮ রানে জয় আউট হলে দ্বিতীয় উইকেট জুটির ২১৩ রানের জুটি ভাঙে। সেঞ্চুরি হাঁকিয়ে শান্ত অপরাজিত আছেন ১২১ রানে এবং মমিনুল হক আছেন শূন্য রানে।

প্রায় চার বছর পর আবারও সাদা পোশাকের ক্রিকেট ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ঘরের মাঠে জয়ের বিকল্প অন্যকিছু ভাবছে না স্বাগতিক বাংলাদেশ দল। অন্যদিকে, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আফগানিস্তান ক্রিকেট দল। নিয়মিত অধিনায়ক সাকিব না থাকায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস।

টাইগার বাহিনীর তুলনায় কিছুটা এগিয়ে রয়েছে আফগানদের মনোবল। গতবার বাংলাদেশ সফরে আফগান অলরাউন্ডার রশিদ খানের স্পিন বিষে বড় জয়ের দেখা পায় আফগানিস্তান। আজ শুরু হতে যাওয়া দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে প্রস্তুত লিটন দাসের দল।

২২৪ রানে জয়ী ম্যাচের নায়ক রশিদ খান ইনজুরিতে থাকায় কিছুটা স্বস্তিতে থাকবে বাংলাদেশ। এ ছাড়া সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছে এবার লিটনদের হাতে। সেজন্য বাংলাদেশের সমর্থকদের অপেক্ষা করতে হবে ঢাকা টেস্ট শেষ হওয়া পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451