শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাজারীবাগে গলায় লিচু আটকে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক;
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১২২ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগে গলায় লিচু আটকে অনিক হোসেন (১০) নামে এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সোয়া ১২টার দিকে অনিককে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে শিশুটির মা পারভিন আক্তার জানান, তার ছেলে বাক প্রতিবন্ধী। এছাড়া কিছুটা শারীরিক সমস্যাও রয়েছে।

তিনি জানান, সকালে বাসার ফ্রিজ পরিষ্কার করছিলেন তিনি। এ সময় ফ্রিজ থেকে লিচু বের করে রাখলে সেখান থেকে একটি লিচু নিয়ে মুখে দেয় অনিক। তবে কেউ তখন সেটি খেয়াল করেনি। কিছুক্ষণ পর সে হাউমাউ করতে থাকে এবং গলার দিকে ইশারা দিয়ে কিছু বুঝানোর চেষ্টা করে। এ সময় বমি করার ভাব করে সে। বিষয়টি টের পেয়ে তারা তাকে বমি করিয়ে গলা থেকে লিচু বের করার চেষ্টা করেন। তবে এর কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে অনিক। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, তাদের বাড়ি নোয়াখালি সদর উপজেলায়। শিশুটির বাবা আবু সাইদ তাদের ছেড়ে অন্যত্র থাকেন। একমাত্র ছেলে অনিককে নিয়ে মা পারভিন গজমহল এলাকায় মা মিনারা বেগমের বাসায় থাকেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ঘটনাটি তদন্তের জন্য হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451