বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে
বৃক্ষরোপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেশের প্রত্যেক নাগরিককে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার গণভবন প্রাঙ্গণে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩’ ও ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩’ উদ্বোধন উপলক্ষে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশবাসীকে গাছ লাগানোর এ আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, ‘সবাই ব্যাপকভাবে গাছ লাগান।

যে যেখানে পারেন, যেভাবে পারেন অন্তত তিনটি করে গাছ লাগান। তাও যদি না পারেন অন্তত একটি গাছ লাগান।’ তিনি বলেন, ‘ছাত্র-ছাত্রীদের বলবো, প্রত্যেকে যার যার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গাছ লাগাতে পারো।’ তিনি আরো বলেন, ছাদ বাগান থেকে শুরু করে প্রতিটি জায়গা উৎপাদনের আওতায় নিয়ে আসুন।
ফল-ফলাদি, তরি-তরকারি যে যা পারেন উৎপাদন করুন।বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বাড়ানোর গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, আজকে সারা বিশ্বব্যাপী যে মূল্যস্ফীতি, প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, খাদ্যমূল্য বেড়ে গেছে। অনেক উন্নত দেশ হিমশিম খাচ্ছে। আমাদের দেশের মানুষ যাতে এ থেকে রক্ষা পায় সেজন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি।
সরকারপ্রধান বলেন, বাংলাদেশের পরিবেশ রক্ষা করা, জলবায়ুর অভিঘাত থেকে বাংলাদেশকে রক্ষা করা এটা আমাদের কর্তব্য।এ সময় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451