বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাণ্ডিত্য দেখাতেই সিপিডি বাজেটের ভুল ধরে : যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৩১ বার পড়া হয়েছে
প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও গরিববান্ধব দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাজেটের সমালোচকদের সমালোচনা বরাবরের মতোই গৎবাঁধা ও গতানুগতিক। অনেকে বাজেট ভালোভাবে না দেখেই তাড়াহুড়া করে সমালোচনায় ব্যস্ত।

আজ শুক্রবার (২ জুন) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, এবারের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

এ অর্থবছর থেকেই সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হচ্ছে। কোনো রাজনৈতিক দল দাবি জানায়নি, সরকার নিজে থেকেই এটা করছে। 

মন্ত্রী বলেন, সারা বিশ্বে ২০টি দেশে ইতিবাচক জিডিপি প্রবৃদ্ধি হয়েছে, এর মধ্যে বাংলাদেশ রয়েছে। বর্তমানে মূল্যস্ফীতি ৮-৯ হলেও ভবিষ্যতে মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে।

সিপিডির সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবারই বাজেট ঘোষণার পরপরই তারা বিভিন্ন কথা বলে। এ বছর বাজেট ঘোষণা চলমান অবস্থায় তারা বলেছে, এই বাজেট উচ্চাভিলাষী, বাজেট বাস্তবায়ন হবে না।

সমালোচনা করেই সিপিডি তাদের ফান্ড কালেকশন করে উল্লেখ করে তিনি বলেন, পাণ্ডিত্য দেখানোর জন্য সিপিডি সব সময় বাজেটের ভুল ধরে। এই সংস্থাটি গত ১৪ বছরে কোনো বাজেটের প্রশংসা করেনি।

 

হাছান মাহমুদ বলেন, টানা ১৫তম বাজেট পেশ করেছে আওয়ামী লীগ। আর সরকারের বাজেট বাস্তবায়নের হার ৯৭ ভাগ, তাই মানুষের আয় বেড়েছে। দরিদ্র মানুষের সংখ্যাও কমেছে। ইউক্রেন যুদ্ধ ও ডলার সংকটের কারণে এবারের বাজেটে চ্যালেঞ্জ ছিল। এর পরও গত বছরের তুলনায় বাজেটের আকার বেড়েছে।

সামাজিক নিরাপত্তা বলয়ে জোর দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451