মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় সংসদের বাজেট আজ বুধবার অধিবেশন শুরু

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের বাজেট (২৩তম) অধিবেশন আজ বুধবার শুরু হয়েছে। বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত হয়। আগামীকাল বৃহস্পতিবার সংসদ অধিবেশনে আসন্ন ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করা হবে।

 

অধিবেশনের শুরুতে স্পিকার ৫ সদস্যের প্যানেল চেয়ারম্যান নির্বাচন করেন। সংসদ সদস্য আ স ম ফিরোজ, তানভীর সাকিল জয়, প্রাণ গোপাল দত্ত ও আনজুম সুলতানা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করবেন।

অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। চলতি সংসদের সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা ও অধিবেশন মুলতবি করার বিধান রয়েছে।

ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য চিত্রনায়ক আবকর হোসেন পাঠান ফারুক গত ১৫ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থানে মারা যান।অধিবেশনের দ্বিতীয় দিনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জাতীয় সংসদে নতুন বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। আগামী রবিবার থেকে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হবে। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনার পর আগামী ২৫ জুন বাজেট পাস হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, এবার সাত লক্ষ কোটি টাকার বাজেটের খসড়া প্রণয়ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রীসভার বৈঠকে বাজেট অনুমোদন করা হবে। সংসদে উত্থাপনের আগে বাজেট প্রস্তাবে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি দুপুরেই সংসদ ভবনে রাষ্ট্রপতির দপ্তরে আসবেন। তিনি বাজেট উত্থাপন প্রত্যক্ষ করবেন।

এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সংসদ ভবন, সদস্য ভবনসমূহ এবং সংসদ এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংসদ এলাকায় বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল এবং পুরো সংসদ এলাকার সৌন্দর্য বাড়ানো হয়েছে। 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451