বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারে ২৪ কেজি গাঁজাসহ আটক ১

মোঃ ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে

 

 

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে দাড়িয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজাসহ মাসুদ রানা (২৮) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি (ঢাকা মেট্টো-গ ৩৪-৩৬৬৪) জব্দ করা হয়।

শনিবার (১৩ মে) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাসুদ রানা (২৮) ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মির্জাপুর এলাকার আব্দুর সাত্তারের ছেলে।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আকতার বলেন, আজ রাতে ঢাকা-আরিচা মহাসড়কে ডিউটিরত অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে এলাকায় একটি প্রাইভেটকার দাড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়।

এ সময় গাড়ি থেকে একটু দুরে দাড়িয়ে থাকা একজন লোক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশের সন্দেহ হলে পুলিশ প্রাইভেটকারের ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে। ড্রাইভার জানায় তার গাড়িতে দুইটি বস্তা আছে। পরে সেই বস্তা খুলে কসটেপে মুড়ানো ৬টি প্যাকেট পাওয়া যায়। যার প্রত্যেক প্যাকেটে ৪ কেজি করে গাঁজা রয়েছে। পরে গাঁজাসহ গাড়ীটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, আটককৃত মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকার কুড়িল বিশ্বরোড থেকে গাড়ি নিয়ে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। তবে সে তার সাথে থাকা ব্যক্তির ব্যপারে এখনো কোনো তথ্য দেয়নি। জিজ্ঞাসাবাদ চলছে, আশা করছি তথ্য পাওয়া যাবে। সেই সাথে তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতিচ লছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451