বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

প্রধান শিক্ষক আত্মসাৎ করে বেতন পান সহকারী শিক্ষক

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৬১ বার পড়া হয়েছে

মারা গেছেন প্রায় ২৮ মাস পূর্বে। তবুও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করা হচ্ছে। আর এসব টাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযোগ উঠেছে এ প্রতারণার সঙ্গে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা জড়িত।

ঘটনাটি রাজশাহীর তানোর উপজেলার নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ে। বিষয়টি জানাজানি হলে সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, উপজেলার দেবিপুর গ্রামের সিদ্দিক মাস্টারের পুত্র গোলাম রাব্বানী একই নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ে বিএসসি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।  ২০১৯ সালের ডিসেম্বর মাসে গোলাম রাব্বানী মারা যান। কিন্তু তিনি মারা গেলেও জালিয়াতি করে প্রধান শিক্ষক আলাউদ্দিন প্রায় ২৮ মাস ধরে বেতন-ভাতা তুলে আত্মসাৎ করে আসছেন।

চলতি বছরের এপ্রিল মাসের বেতন সিটে মৃত গোলাম রাব্বানীকে নিয়মিত দেখানো হয়। এপ্রিল মাসের বেতনও তোলেন প্রধান শিক্ষক। যার সোনালী ব্যাংক হিসাব নম্বর- ৬৯৩১।  ২৮ মাস ধরে ব্যাংকের ম্যানেজার, বিদ্যালয় সভাপতি এবং প্রধান শিক্ষক আলাউদ্দিন প্রায় সাত লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

তবে এ বিষয়ে শিক্ষক আলাউদ্দিন জানান, ‘মাথা নষ্ট হয়ে গেছে, মৃত শিক্ষকের টাকা কেউ তুলতে পারে। ’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি লিখিতভাবে ব্যবস্থা নিতে জেলা অফিসারকে অবহিত করেছি। ’

উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ জানান, বিষয়টি অজানা। খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451