বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৩৮ বছর পর স্কুল শিক্ষক হত্যা মামলার আসামী গ্রেফতা

মোঃ ফরহাদ হোসেন স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে
 ঢাকার ধামারাইয়ের স্কুল শিক্ষক আমজাদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আতাল হককে দীর্ঘ ৩৮ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে সোমবার (৭ নভেম্বর) রাত আটটায় মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক আতাল হক (৫৬) ঢাকা জেলার ধামরাই থানার বানেশ্বর গ্রামের বাসিন্দা। নিহত মোঃ আমজাদ হোসেন একই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। র্যাব জানায়, ১৯৮৩ সালে গ্রেপ্তারকৃত আতাল হক এবং নিহত মোঃ আমজাদ হোসেন একই গ্রামের বাসিন্দা ছিলেন। তাদের দুজনার মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিলো। সেই বিরোধের জেরে আতাল হক ও আরো ৮/১০ জন মিলে আমজাদ হোসেনকে গুরুতর ভাবে পিটিয়ে হত্যা করে। পরে নিহতের বড় ছেলে আওলাদ হোসেন বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করে। র্যাব আরও জানায়, দীর্ঘ ৩৮ বছর আত্মগোপনে থাকাকালীন সময়ে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে রংপুর, আশুলিয়া, পল্লবী, উত্তরা টঙ্গীসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো। আত্মগোপনে থাকা অবস্থায় দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি করতে গিয়ে ধরা পড়লেও ধূর্ত আতাল হক নিজের ও বাবার ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করতো। র্যাব-৪, সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451