বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারী নির্মাতাদের অনুদান দিবে সুলতানা’স ড্রিম

বিনোদন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ২৭০ বার পড়া হয়েছে

সুলতানা’স ড্রিম বা সুলতানার স্বপ্ন। দক্ষিণ এশিয়ায় নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি গল্প। ১৯০২ সালে লেখাটি প্রকাশ হয় দ্য ইন্ডিয়ান লেডিস ম্যাগাজিনে, যেখানে বেগম রোকেয়া তাঁর কল্পনার জগৎকে দেখেছেন সম্পূর্ণ ভিন্নভাবে। তাঁর কল্পনার জগতে ছেলেরা অন্দরমহলে অবস্থান করে, তাই মেয়েরা কোনো ভয় ও সংকোচ ছাড়াই বাইরের জগতে বিচরণ করতে পারে।

কিন্তু বর্তমান প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। প্রতিনিয়ত নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেই চলছে। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি একান্ত প্রয়োজন।

সুলতানা’স ড্রিমের প্রযোজনায় ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ শিরোনামে নির্মিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তা সে হোক ফিকশন, ডকুমেন্টারি, অ্যানিমেশন, কিংবা নিরীক্ষামূলক; অর্থাৎ যেকোনো ক্যাটাগরিতে ৫ থেকে ৮ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প ও প্রস্তাবনা জমা দেওয়া যাবে এই প্রতিযোগিতায়। আর প্রস্তাবিত চলচ্চিত্রের ধারণা হবে, নারীর প্রতি যৌন সহিংসতা এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করাকে কেন্দ্র করে।

এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, ৩১  জানুয়ারি মধ্যে ১৫ থেকে ৩০ বছর বয়সী নারী নির্মাতারাই প্রস্তাবনা জমা দিতে পারবেন এই প্রতিযোগিতায়। প্রস্তাবনায় ছবিটি নির্মাণের কারণ, গল্পের সারাংশ, বাজেট ও কিছু ভিজ্যুয়াল রেফারেন্স (২-৪ মিনিটের ভিডিও, ছবি, পেইন্টিং বা স্কেচ) জমা দিতে হবে, যেখান থেকে বাছাই করে নেওয়া হবে সেরাদের। আর ৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। অনুদান প্রদানের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণবিষয়ক পরামর্শ এবং কারিগরি সহযোগিতা করা হবে বিজয়ীদের।

নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো দেশব্যাপী প্রদর্শিত হবে। চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেনের উদ্যোগে এই আয়োজনের সহ-আয়োজক হিসেবে থাকছে প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ। পরিবেশকের দায়িত্বে থাকছে গ্যেটে ইনস্টিটিউট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451