বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ট্রেনের ধাক্কায় রাজধানীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ২৫১ বার পড়া হয়েছে

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার (৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানা সূত্রে জানা গেছে, সকালে কারওয়ান বাজার শুটকি পট্টি এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন আনুমানিক ৬০ বছর বয়সী ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এসময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানুমং মারমা জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451