মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আশুলিয়া থানার নতুন ভবন শুভ উদ্বোধন।

সাইদুর রহমান, আশুলিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৩০৭ বার পড়া হয়েছে

শনিবার ২ জানুুুয়ারি সাভার উপজেলার আশুলিয়া থানার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। এর আগে একটি ভাড়া বাড়িতে থানার কার্যক্রম চালানো হতো। নতুন এ ভবন হওয়ায় আশুলিয়া থানার নিজস্ব জায়গায় অফিস করবেন আশুলিয়া থানা পুলিশ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার),পিপিএম (বার)।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুজিব বর্ষের শপথ নিয়ে পুলিশকে জনগণের আস্থার জায়গাটা অর্জন করতে হবে। নতুন ভবনের মতো নতুনভাবে নিজেদেরকে তৈরী করতে হবে। মানুষ যেনো পুলিশকে শত্রু নয়, বন্ধু মনে করে।

ঢাকা জেলা পুলিশ সুপার মো: মারুফ হোসেন সরদার বিপিএম (সেবা), পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলার আওয়ামী লীগ সভাপতি মিসেস হাছিনা দৌলা, আশুলিয়ার থানা আওয়ামী লীগের নব নির্বাচিত আহবায়ক ফারুক হাসান তুহিন ,যুগ্ম আহবায়ক চেয়ারম্যান সাইফুল ইসলাম,সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব শাহাদাৎ হোসেন খাঁন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন মাদবর, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব পারভেজ দেওয়ান সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451