বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন জাকির হাসান জুয়েল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩০৫ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ ছাত্রলীগের দুর্দিনের সারথি ও কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা জাকির হাসান জুয়েলকে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য করা হয়েছে।

১৯৯৫ সাল থেকেই ছাত্র রাজনীতিতে হাতে খড়ি জামালপুরে জন্ম গ্রহন করা এই তরুণ আওয়ামী লীগ নেতার।

এ বিষয়ে তিনি বলেন, আমাকে এই সদস্য পদ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।

রাজনৈতিক জীবনে বহু হামলা, মামলা নির্যাতনের শিকার হয়েছেন জুয়েল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তার নামে অবিভক্ত উত্তরা থানায় বিরোধী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা কয়েক ডজন মামলা দায়ের করা হয়েছিল।

জাকির হাসান জুয়েল এস আর কর্পোরেশন ও স্বদেশ কনস্ট্রাকশনের স্বত্ত্বাধিকারী। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক স্বদেশ ভূমি (দৈনিক পত্রিকা), স্পটলাইন (সরকারি উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে প্রকাশিত মাসিক ম্যাগাজিন), ঢাকা পোস্ট (নিউজ পোর্টাল) এর প্রকাশক।

জানা গেছে, জাকির হাসান জুয়েল এফবিসিসিআই ও ঢাকা চেম্বার অব কমার্সেরও সদস্য।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451