বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

আশুলিয়ায় দৈনিক সময়ের কাগজের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাইদুর রহমান :
  • আপডেট সময় রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩২৭ বার পড়া হয়েছে

আশুলিয়ায় জাতীয় দৈনিক সময়ের কাগজের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সন্ধায় ডিইপিজেডে পশ্চিম পাশে অবস্থিত আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে সাভার প্রতিনিধি মাসুদ রানার সার্বিক ব্যবস্থাপনায় আশুলিয়া প্রতিনিধি ইব্রাহিম খলিল উল্লার সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ আলম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক রকিব আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কাগজের সহকারী সম্পাদক তোফাজ্জল হোসেন দয়াল, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার বাবুল খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক স্বদেশ প্রতিদিনের সফিকুল ইসলাম, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি বাবুল আহম্মেদ, কোষাধ্যক্ষ রিপন মিয়া, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুল আলম মানিক, কার্যনির্বাহী সদস্য সুচিত্রা রায, দৈনিক আমার সংবাদের জাহাঙ্গীর আলম প্রধান , বাংলার প্রতিনের সাইদুর রহমান, দৈনিক দেশকালের কাজী বিপ্লব,সিএসবি ২৪ এর ব্যবস্থপনা সম্পাদক মহসিন খান বুলবুল, দৈনিক আলোকিত সকালের ইব্রাহিম হোসেন, সাংবাদিক ইসমাইল হোসেন, মোস্তাক আহম্মেদ, নজরুল ইসলাম সহ প্রায় শতাধিক সংবাদকর্মী উপস্থিত হয়ে পত্রিকার উত্তোর উত্তোর সমৃদ্ধি কামনা করে অলোচনা করেন।
এ সময় প্রধান অতিথি পত্রিকাটির ব্যপারে সবার সুচিন্তিত মতামতের ভিত্তিতে অগ্রসর হবার জন্য দৃঢ় প্রত্যায়ব্যাক্ত করেন।
পরে সবাই দৈনিক সময়ের কাগজের মঙ্গল কামনা করে মোনাজাত করেন।
পরিশেষে কেক কেটে সবার মাঝে মিষ্টান্ন বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451