বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ঘন কুয়াশায় মুখোমুখি সংঘর্ষে, নিহত ৫

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৩১৯ বার পড়া হয়েছে

 

ঘন কুয়াশার কারণে টাঙ্গাইল সদর উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছে আরো দুজন।

আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার ঘারিন্দায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ কর্মকর্তা বলেন, উত্তরবঙ্গ থেকে সবজিভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে প্রেসের মেশিন নিয়ে একটি পিকআপ বিপরীত দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই জিয়াউল।

মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বজনরা এলে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451