বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

আইপিএল নিয়ে জুয়া, ১৩ জনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৯৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে ইন্ডিয়ান ক্রিকেট লিগকে (আইপিএল) কেন্দ্র করে জুয়া খেলার দায়ে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চানপুর বাজার এলাকার একটি দোকান থেকে তাঁদের আটক করে র‌্যাব। এ সময় তাঁদের কাছ থেকে জুয়ার চার হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যে র‍্যাব জানতে পারে আইপিএল ক্রিকেটের ফাইনাল খেলাকে কেন্দ্র করে একদল জুয়াড়ি উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চানপুর বাজারে খোকনের দোকানে জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও ডেপুটি কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল ওখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা বলেন, ‘র‌্যাবের অভিযানে আটক ১৩ আইপিএল জুয়াড়িকে এক মাস থেকে সাত দিন পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। সিলগালা করা হয়েছে ওই দোকানটি।’

যুবক ও শিক্ষার্থীদের জন্য আইপিএল জুয়াকে জাতীয় সমস্যা উল্লেখ করে ইউএনও বলেন, ‘এমন অভিযান আগামীতেও চলতে থাকবে।’

আটককৃতদের মধ্যে উপজেলার চানপুর বাজারের দোকানদার খোকন মিয়াকে এক মাসের, হুমায়ুনকে ১৫ দিনের। একই গ্রামের উজ্জ্বল মিয়া, জুয়েল মিয়া, আশিক মিয়া ও রাসেল মিয়ার প্রত্যেককে ১০ দিন করে এবং বিপ্লব মিয়া, রাদিয়ান আহমেদ, রিয়াদ মিয়াকে সাত দিন করে সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া একই ইউনিয়নের বড়রাজাকাটা গ্রামের আরমান মিয়া, বিল্লাল হোসেন, জসিম উদ্দিন ও সজল মিয়াকে সাত দিন করে সাজা দেওয়া হয়।

পরে তাদের ভৈরব থানায় সোপর্দ করলে পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451