রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

মজনুর বিরুদ্ধে সাক্ষ্য শেষ, ১২ নভেম্বর যুক্তিতর্ক দিন ধার্য

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৯০ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণ মামলার একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ১২ নভেম্বর এই মামলার যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য আছে। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার এই দিন নির্ধারণ করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আফরোজা ফারহানা আহম্মেদ অরেঞ্জ বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আদালতে মামলার তদন্ত কর্মকর্তাসহ তিন পুলিশ সাক্ষ্য দেন। এরপর রাষ্ট্রপক্ষ মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করেন। এরপরে আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের শুনানির জন্য আগামী ১২ নভেম্বর দিন ধার্য করেন।

গত ৫ জানুয়ারি ঢাবির ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর ৮ জানুয়ারি ক্যান্টনমেন্ট থানার শেওড়া বাসস্ট্যান্ড থেকে ধর্ষণের ঘটনায় মজনুকে গ্রেপ্তার করে র‌্যাব। ৯ জানুয়ারি মজনুর রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৬ জানুয়ারি মজনু আদালতে জবানবন্দি দেয়। এরপর থেকে মজনু কারাগারে আছে।

১৬ মার্চ মজনুকে একমাত্র আসামি করে ঢাকা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক। ওই দিনই আদালত মামলাটি বিচারের জন্য নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। ২৬ আগস্ট এ মামলায় মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আদালত সাধারণ ছুটিতে থাকায় মাঝখানে কোনো কার্যক্রম হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451