বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মায়ের বকুনিতে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীর আত্মহত্যা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩১৬ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলায় মায়ের বকুনি খেয়ে মিলি খাতুন (১২) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত মিলি খাতুন উপজেলার গোপালনগর ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামের মিলন হোসেনের মেয়ে এবং গোপালনগর ইউ এ কে উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। শুক্রবার দুপুরের দিকে নিজ বাড়িতে শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে মিলি আত্মহত্যা করে।

জানা গেছে, মিলি খাতুনকে লেখাপড়ার পাশাপাশি সংসারে কাজের জন্য বলে তার মা। কিন্ত মায়ের কথায় সাড়া দেয়নি মিলি। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালের দিকে মিলিকে গোয়াল ঘরে গরুর খাবার ব্যবস্থা করতে বলে তার মা। মিলি গরুর খাবার ব্যবস্থা না করায় তাকে বকুনি দেয়। এতে মায়ের ওপর অভিমান করে মিলি নিজের বাড়িতে শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। মিলির আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়ে মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451