বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটে ৬২১ পূজামণ্ডবগুলোতে হচ্ছে দুর্গাপূজা, নেই উৎসব

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩৬২ বার পড়া হয়েছে

বাগেরহাটে পূজামণ্ডবগুলোতে দেবী দুর্গাকে নানাভাবে আরাধনা করা হচ্ছে। শুক্রবার মহাসপ্তমীতে ফুল-বেলপাতা, ধূপ-দ্বীপ আর নানা ধরণের ভোগ সাজিয়ে পূজা-অর্চনা করা হয় মা দুর্গার। ঢাকের বাজনা, শঙ্ক আর উলুধ্বনীতে মুখোতির হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। তবে পূজা হচ্ছে উৎসব নেই মণ্ডপগুলেতে।

শুক্রবার সকালে বাগেরহাট শহরের শালতলা কেন্দ্রীয় হরিসভা মন্দির, র‌্যাধ্যেশ্যাম মন্দির, দশানী, মুনিগঞ্জসহ বিভিন্ন পূজামণ্ডবে গিয়ে দেখা গেছে, ভক্তরা মা দুর্গাকে নানাভাবে আরাধনা করছেন। বৈশ্বয়িক মহামারি করোনা থেকে মুক্তিপেতে মা দুর্গার কাছে প্রার্থনা করছেন ভক্তরা। মহামারি করোনাভাইরাস আর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মুসলধারে বৃষ্টিপাতের কারণে ভক্তকুলের মনে আনন্দ নেই।

বাগেরহাট জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অমিত রায় জানান, বাগেরহাট জেলায় এবছর ৬২১টি পূজামণ্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবছর শুধুমাত্র পূজা হচ্ছে। করোনামহামারীর কারণে কোনো ধরণের উৎসব হচ্ছে না। দুর্গাপূজা উপলক্ষ্যে অসহায় দরিদ্র নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, পূজামণ্ডবগুলোতে পুলিশ টহল দিচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাটে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার মহাষ্টমী, রবিবার মহানবী এবং সোমবার দশমীতে দর্পণ বিজ্জনের মধ্যে দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসব শেষ হবে।  এ বছর মা দুর্গা দোলায় চড়ে কৈলাস থেকে মর্তলোকে এসেছেন। পাঁচ দিনের পূজা-অর্চনা শেষে গজে চড়ে আবার কৈলাসে ফিরে যাবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451