বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চীনা নাগরিককে লাও ফান ছুরিকাঘাতে খুন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ২৮৭ বার পড়া হয়েছে

পিরোজপুরে এক চীনা নাগরিক ছুরিকাঘাতে খুন হয়েছেন। নিহত চীনা নাগরিকের নাম লাও ফান (৫৮)। এ ঘটনায় সিরাজ শেখ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে বিষয়টিকে ছিনতাইয়ের ঘটনা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার সন্ধ্যায় সদর উপজেলার কুমিরমারা গ্রামে নির্মাণাধীন বেকুটিয়া সেতু এলাকায় লাও ফান ছুরিকাঘাতে জখম হন। সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

এ ঘটনায় বুধবার দিবাগত রাত ২টার দিকে পিরোজপুর পৌরসভার কুমারখালী এলাকা থেকে সিরাজকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, রাতে অভিযান চালিয়ে পিরোজপুর পৌরসভার কুমারখালী এলাকার একটি বসতবাড়ির বাগান থেকে সিরাজ শেখকে আটক করা হয়েছে। সিরাজ শেখ যে লাও ফানকে ছুরিকাঘাত করেছেন তা স্থানীয় এক নারী দেখেছেন।

লাও ফান পিরোজপুরের কচা নদীর ওপর নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ১৭ ব্যুরো গ্রুপ লিমিটেডের সাব-কনট্রাক্টর ও টেকনিশিয়ান ছিলেন।

আটক সিরাজ শেখ পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের বাসিন্দা।

পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে চীনা শ্রমিকদের জন্য তৈরি ব্যারাকে লাও ফান থাকতেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাও ফান ব্যারাক থেকে বাইসাইকেলে শ্রমিকদের মাসিক বেতনের টাকা নিয়ে নির্মাণাধীন সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত এক দুর্বৃত্ত লাও ফানের বুকের ডান দিকের পাঁজরে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়। এ সময় লাও ফানের চিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451